ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে: নাহিদ ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে: খেলাফত মজলিস পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরউদ্দীন পাটোয়ারী আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান ভারতে বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি? স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক: প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ মে মাসে সড়কে নিহত ৬২২ জন: যাত্রী কল্যাণ সমিতি সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন, পুলিশের বিবৃতি বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা অন্যায্য: ইসলামী আন্দোলন পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধায় মিছিল করবে জামায়াত বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব

ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত: গভর্নর

ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত: গভর্নর ছবির ক্যাপশন: সংগৃহীত

ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, ব্যাংকের পরিচালনা ও ঋণ বিতরণে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করাই বর্তমান সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্য।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গভর্নর এসব কথা বলেন। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকিং খাতের চলমান সংস্কার, খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা, ডিজিটাল রূপান্তর এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।

গভর্নর জানান, দুর্বল ব্যাংকগুলোর পুনর্গঠন ও একীভূতকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নয়ন ও সমন্বয়ের কাজ শেষ হওয়ার পর পুনর্গঠন কার্যক্রম আরও গতি পাবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, খেলাপি ঋণের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আদায় অযোগ্য ঋণ ব্যবস্থাপনায় নতুন আইন প্রণয়নের কাজ চলছে।

পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে গভর্নর বলেন, যুক্তরাজ্যে ইতোমধ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে এবং তা দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সভায় ইসলামী ব্যাংকসহ কয়েকটি বৃহৎ ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ব্যবস্থাপনা পরিবর্তন এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন গভর্নর।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

ad300