ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি কেভিন কিগানের প্রয়াণ

ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি কেভিন কিগানের প্রয়াণ ছবির ক্যাপশন: সংগৃহীত
ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম কিংবদন্তি কেভিন কিগান আর নেই। 
এই অধিনায়ক, কোচ এবং দুইবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর পরিবারের সদস্যদের উপস্থিতিতেই তিনি মৃত্যুবরণ করেন।
চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো কিগানের অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। পরে জুন মাসে চিকিৎসকেরা জানান, তিনি চতুর্থ ধাপের ক্যান্সারে আক্রান্ত। সোমবার তার পরিবার এবং সাবেক ক্লাব নিউক্যাসল ইউনাইটেড পৃথক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করে।

সত্তর ও আশির দশকে ইউরোপীয় ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ড ছিলেন কিগান। ছোটখাটো গড়ন হলেও দুরন্ত গতি, অদম্য লড়াইয়ের মানসিকতা এবং গোল করার সহজাত ক্ষমতার জন্য তিনি সমর্থকদের কাছে ‘মাইটি মাউস’ নামে পরিচিতি পান।

লিভারপুলের হয়ে তার সাফল্যের তালিকাও ছিল ঈর্ষণীয়। ক্লাবটির জার্সিতে তিনি জিতেছেন তিনটি ফার্স্ট ডিভিশন শিরোপা, একটি এফএ কাপ, দুটি উয়েফা কাপ এবং ১৯৭৭ সালে লিভারপুলের প্রথম ইউরোপিয়ান কাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন।

পরে জার্মান ক্লাব হামবুর্গে যোগ দিয়ে নতুন উচ্চতায় পৌঁছান কিগান। ১৯৭৯ সালে বুন্দেসলিগা শিরোপা জয়ের পাশাপাশি ১৯৭৮ ও ১৯৭৯ সালে টানা দুইবার ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সম্মানজনক ব্যালন ডি’অর জিতে নিজের কিংবদন্তির মর্যাদা আরও সুদৃঢ় করেন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ছিল তার উজ্জ্বল ক্যারিয়ার। ৬৩ আন্তর্জাতিক ম্যাচে ২১ গোল করার পাশাপাশি ৩১ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পর কোচ হিসেবেও সাফল্যের ছাপ রেখে যান কিগান। ১৯৯২ সালে নিউক্যাসল ইউনাইটেডের দায়িত্ব নিয়ে ক্লাবটিকে আবারও ইংলিশ শীর্ষ লিগে ফিরিয়ে আনেন এবং আক্রমণাত্মক, দর্শকনন্দিত ফুটবল উপহার দিয়ে ব্যাপক প্রশংসা কুড়ান। পরবর্তীতে তিনি ইংল্যান্ড জাতীয় দল, ফুলহাম এবং ম্যানচেস্টার সিটিরও কোচের দায়িত্ব পালন করেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

ad300