ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি? স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক: প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ মে মাসে সড়কে নিহত ৬২২ জন: যাত্রী কল্যাণ সমিতি সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন, পুলিশের বিবৃতি বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা অন্যায্য: ইসলামী আন্দোলন পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধায় মিছিল করবে জামায়াত বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ ওসমান হাদির বীরত্বগাথা রহস্য, আতঙ্ক আর বেঁচে থাকার গল্প ‘অ্যানি’ মাস্কের ৪ হাজার ৪০০ কর্মীও পরিণত হচ্ছেন মিলিয়নেয়ারে ভ্রাম্যমাণ গ্রন্থাগারে শেখ মুজিব-শেখ হাসিনার বই, সরানোর নির্দেশ ডিসির

একে অপরের বিরুদ্ধে মামলা, কারাগারে স্বামী-স্ত্রী

একে অপরের বিরুদ্ধে মামলা, কারাগারে স্বামী-স্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত
ফেনীতে একে অপরের বিরুদ্ধে দায়ের করা মামলায় স্বামী-স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।  

বুধবার দুপুরে আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আপস মীমাংসা না হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ উদ্দিন এ আদেশ দেন।

স্বামীপক্ষের আইনজীবী রবিউল হক ফরহাদ ও আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের মো. সুমন ২০২৫ সালের অক্টোবর মাসে একই উপজেলার ভোয়াগ গ্রামের নাসিমা আক্তারকে বিয়ে করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বিয়ের দুই মাস পর নাসিমা আক্তার পূর্বপরিচিত এক ব্যক্তির সহযোগিতায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নিয়ে চলে যান।

এ ঘটনায় সুমনের বাবা বাচ্চু মিয়া বাদী হয়ে নাসিমা আক্তারের বিরুদ্ধে আদালতে চুরির মামলা দায়ের করেন।

অন্যদিকে, নাসিমা আক্তারও তার স্বামী মো. সুমন এবং শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে পাল্টা যৌতুকের মামলা দায়ের করেন।

ফেনী কোর্টের ইনস্পেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি মামলারই শুনানি শেষে পারিবারিক বিরোধ আপসের মাধ্যমে মীমাংসা না হওয়ায় আদালত স্বামী ও স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ