ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ, বিরোধিতায় আলেমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি হবিগঞ্জে চা বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন হাম ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর তাপমাত্রার চেয়েও অনুভূত গরম বেশি, থাকতে পারে আরও ১০ দিন কক্সবাজারে এগোচ্ছে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ, বাড়বে ইন্টারনেট সক্ষমতা বায়তুল মোকাররমে ঈদের জামাতের ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর সোমবার থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে, যুক্ত হবে ৫১ কোচ আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনা চালকসহ নিহত ২, আহত ৫

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনা চালকসহ নিহত ২, আহত ৫ ছবির ক্যাপশন:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় লেগুনা চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে জয়কলস ইউনিয়নের আহসানমারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি লেগুনা আহসানমারা ব্রিজের কাছে পৌঁছলে ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের দূরপাল্লার একটি বাস সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান লেগুনার যাত্রী জাহেদ মিয়া (১৮) তিনি সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় লেগুনা চালক ইব্রাহিম মিয়া (২৫) কে উদ্ধার করে সিলেটে পাঠানোর পথে তার মৃত্যু হয়। ইব্রাহিম শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হন। তারা হলেন ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)।

প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার জানান, তারা সপরিবারে লেগুনাযোগে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার সময় তিনি সড়কের পাশে ঝাঁপিয়ে পড়ে প্রাণে বেঁচে যান। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কয়েকজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স