ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর

টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর ছবির ক্যাপশন:
‎লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের খালপাড় এলাকায় টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। এ আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও মালামালসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার বিকেলে পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা বাইরে গেলে ঘরে একা ছিলেন রানি আক্তার। এসময় তিনি চুলার আগুন ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করছিলেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ টাকা। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রায়পুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

‎রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন বলেন, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাড়ির মালিক পানবাজার এলাকার বাসিন্দা লিটনের স্ত্রী রুবিনা বেগম বলেন, দুই বছর আগে রানিদের কাছে ঘরটি ভাড়া দিয়েছিলাম। টিকটক করতে গিয়ে আগুন লেগে পুরো ঘর পুড়ে গেছে।

‎রানির ভাই মিরাজ বলেন, আমার বোন টিকটক করত, এটা সত্য। আজ টিকটক করতে গিয়েই আগুন লাগে। আমি ও মা তখন বাসায় ছিলাম না। বিদেশ যাওয়ার জন্য জমিয়ে রাখা নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎



নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩

শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩

ad300