ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে: খেলাফত মজলিস

ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে: খেলাফত মজলিস ছবির ক্যাপশন:

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী বলেছেন, ঋণ নির্ভর উচ্চাভিলাষী জনবান্ধবহীন বাজেট দেশের জনগণের অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে।

শনিবার দুপুরে রাজধানীর উত্তরার নর্থ কনফারেন্স সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুনতাসির আলী আরো বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল অংকের ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে সরকারকে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে। বিশেষ করে দেশীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সরকার ১ লাখ ২৭ হাজার কোটি টাকা ঋণ নির্ধারণ করেছে। এতে বেসরকারি ও ব্যক্তিগত খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ সংকটের নিপতিত হবে।

তিনি বলেন, ঘুষ দুর্নীতি বন্ধ, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনা, মূল্যস্ফীতি রোধ, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও অপচয় রোধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি মুজিবুর রহমান ফরাজী। সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক হাসান। প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া প্রমূখ।



নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স