ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

লঘুচাপে সাড়া দেশে বৃষ্টি বাড়তে পারে

লঘুচাপে সাড়া দেশে বৃষ্টি বাড়তে পারে ছবির ক্যাপশন: সংগৃহীত
মৌসুমি বায়ুর সক্রিয়তায় আজ বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীতে বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল ৬টা নাগাদ আগের ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার। সারা দেশেও কমবেশি বৃষ্টি হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার রেকর্ড হয়েছে নোয়াখালীর হাতিয়ায়।

এছাড়া চট্টগ্রামের আমবাগানে ১৫৪, সন্দ্বীপে ১২৬, নেত্রকোনায় ১২১, কক্সবাজারে ১১৯, গোপালগঞ্জে ১১২ ও কুড়িগ্রামের রাজারহাটে ৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সারা দিন সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সংস্থাটি জানায়, আগামী ১০ আগস্ট মধ্য বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়ে নিম্নচাপে রূপ নিতে পারে, যার প্রভাবে ১৪ আগস্ট থেকে দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, বৃহস্পতিবারও দেশজুড়ে বৃষ্টি থাকবে, এরপর শুক্রবার থেকে কিছুটা কমে ৯ আগস্ট পর্যন্ত বিরতি থাকতে পারে। অর্থাৎ, তিন দিনের বিরতির পর ১০-১১ আগস্ট থেকে আবার বৃষ্টি বাড়বে, আর নতুন লঘুচাপের প্রভাবে তা আরও বাড়তে পারে।

বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বলছে, দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে আংশিক বৃষ্টিবলয় ‘নির্ঝর’, যার প্রভাবে আজই বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। মৌসুমি বায়ুর অক্ষরেখা রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত গেছে। এর প্রভাবে আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি, কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, মৌসুমি বায়ু এখন দেরিতে প্রবেশ করে পরে স্বল্প সময়ে অতিভারি বৃষ্টিপাত ঘটাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, নগর ড্রেনেজ, খাল-জলাভূমি পুনরুদ্ধার ও এলাকাভিত্তিক পূর্বাভাস ছাড়া বদলে যাওয়া এই বর্ষার ঝুঁকি মোকাবিলা কঠিন হবে—আগামী ১০ আগস্টের সম্ভাব্য নিম্নচাপও যেন সেই সতর্কতারই নতুন ইঙ্গিত।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

ad300