ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ভাইরাল হতে গিয়ে একাডেমিক অব্যাহতির মুখে ঢাবি অধ্যাপক

ভাইরাল হতে গিয়ে একাডেমিক অব্যাহতির মুখে ঢাবি অধ্যাপক ছবির ক্যাপশন: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক সদস্য।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, ফারুক মাহফুজ আনাম জেমস ও ফজলুর রহমান বাবুসহ জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হন। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে সমালোচনা ও আগ্রহ সৃষ্টি হয়।

সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনে প্রশংসা ও সমালোচনা—দুটিই থাকে। কেউ হাসির ইমোজি দিলেও সেটি কনটেন্টের ভিউ, রিচ ও এনগেজমেন্ট বাড়াতে ভূমিকা রাখে। ট্রলাররাও আমাদের বন্ধু।’

তিনি আরও জানান, ফেসবুকে তার গানের রিলগুলো হাজার হাজার ভিউ পাচ্ছে। আগে রান্নার ভিডিওতে তুলনামূলক কম সাড়া পেলেও গান প্রকাশের পর দর্শকসংখ্যা বেড়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি ফেসবুক থেকে একাধিক ক্রিয়েটর ব্যাজও পেয়েছেন।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ‘নতুন কোনো কাজ শুরুতে সহজে গ্রহণযোগ্যতা পায় না। তাই সমালোচনায় হতাশ না হয়ে নিজের কাজের মানোন্নয়নে মনোযোগী হওয়া উচিত। ভালো-মন্দ বিচার করার দায়িত্ব দর্শকের, আর কনটেন্ট নির্মাতার কাজ হলো মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা।’


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
শুরু হলো কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম

শুরু হলো কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম

ad300