ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ, বিরোধিতায় আলেমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি হবিগঞ্জে চা বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন হাম ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর তাপমাত্রার চেয়েও অনুভূত গরম বেশি, থাকতে পারে আরও ১০ দিন কক্সবাজারে এগোচ্ছে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ, বাড়বে ইন্টারনেট সক্ষমতা বায়তুল মোকাররমে ঈদের জামাতের ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর সোমবার থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে, যুক্ত হবে ৫১ কোচ আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

শাপলা চত্বরে হত্যা মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল ছবির ক্যাপশন: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যার ঘটনার মামলায় রাজসাক্ষী হতে চেয়েছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল। এরপর জামিনের আবেদন করেন তিনি।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়। শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত।

শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের ওই ঘটনায় গত বছরের ৫ মে আব্দুল জলিল মন্ডলসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। জলিল মন্ডল এই মামলার দুই নম্বর আসামি।

ডিবি সূত্র জানা যায়, আবদুল জলিল মন্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার এবং শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স