ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ, বিরোধিতায় আলেমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি হবিগঞ্জে চা বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন হাম ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর তাপমাত্রার চেয়েও অনুভূত গরম বেশি, থাকতে পারে আরও ১০ দিন কক্সবাজারে এগোচ্ছে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ, বাড়বে ইন্টারনেট সক্ষমতা বায়তুল মোকাররমে ঈদের জামাতের ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর সোমবার থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে, যুক্ত হবে ৫১ কোচ আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

চট্টগ্রামে রেলওয়ে কলোনিতে সিডিএ’র উচ্ছেদ অভিযান

চট্টগ্রামে রেলওয়ে কলোনিতে সিডিএ’র উচ্ছেদ অভিযান ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের রেলওয়ে ডেবার পাড় কলোনি এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে নগর উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ)।

মঙ্গলবার দুপুর ১১টা থেকে সংস্থাটি ওই এলাকায় একাধিক স্কেবেটর নিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেছে। এতে ভাঙা পড়ছে বেশ কয়েকটি মার্কেটসহ শতাধিক দোকানপাট। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আগ্রাবাদের ডেবার পাড়ে বারিক সংলগ্ন এলাকায় সড়কের পাশে দোতলা তিনটি ভবন ভাঙা হচ্ছে। তিনটি স্কেবেটর ভবন ভাঙার কাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। সিডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র জানায়, যেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে ওই জায়গাটি বাংলাদেশ রেলওয়ের। তবে কয়েক বছর আগে জমিটি সিডিএ’র নামে অধিগ্রহণ করা হয়েছে। তবে দখলকারীরা জমিটির দখল ছাড়েননি।

দোকান মালিকদের অভিযোগ, কোন ধরণের নোটিশ ছাড়াই আমাদের দোকান ঘর উচ্ছেদ করা হচ্ছে। সিডিএ আমাদের অন্যায় করছে। আমরা প্রতিবছর রেলওয়েকে খাজনা দিয়ে আসছি। চলতি বছরও আমাদের সবার খাজনা পরিশোধ আছে। তাহলে আমরা অবৈধ হলাম কিভাবে? জমি যদি হস্তান্তর হয় সেটি আমাদের জানানো হয়নি কেন প্রশ্ন দোকান মালিকদের।



নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

ad300