ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

পঞ্চাশ বাংলাদেশিকে কারাভোগ শেষে ফেরত দিল ভারত

পঞ্চাশ বাংলাদেশিকে কারাভোগ শেষে ফেরত দিল ভারত ছবির ক্যাপশন:
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী ও পুরুষ। রোববার রাত ১০টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর ও মাদারীপুর জেলার বাসিন্দা।

ফেরত আসা ফিরোজ আহমেদ জানান, উন্নত জীবনের আশায় ২০১৮ সালে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের তামিলনাড়ুতে যান তারা। সেখানে কেউ গার্মেন্টস কারখানায়, কেউ বাসাবাড়িতে, আবার কেউ ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। একপর্যায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। কেউ তিন বছর, কেউ পাঁচ বছর এবং কেউ সাত বছর পর্যন্ত কারাভোগ করেন। সাজা শেষ হওয়ার পর ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টার হোমে রাখে। পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের দূতাবাসের সমন্বয় এবং ভারত সরকারের প্রদত্ত বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারত থেকে ফেরত আসা ৫০ জনের ইমিগ্রেশন কার্যক্রম শেষ করার পর বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইটস যশোর ২৫ জনকে গ্রহণ করেছে। সংস্থা দুটি তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান শেষে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে সংস্থার শেল্টার হোমে রাখা হয়েছে। সোমবার তাদের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: র

শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: র

ad300