ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ব্রিলিয়নেয়ারে রয়ে গেলেন ইলন মাস্ক

ব্রিলিয়নেয়ারে রয়ে গেলেন ইলন মাস্ক ছবির ক্যাপশন:

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ট্রিলিয়নেয়ারের মর্যাদা হারালের প্রযুক্তি খাতের শীর্ষ ব্যবসায়ী ইলন মাস্ক। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, বুধবার মার্কিন শেয়ারবাজার বন্ধ হওয়ার সময় মাস্কের সম্পদের পরিমাণ কমে বিলিয়নিয়ারের স্তরে নেমে এসেছে।

প্রতিবেদনে অনুযায়ী, তার নিট সম্পদের পরিমাণ এখন ৯৫৭ বিলিয়ন ডলার (৭২৭ বিলিয়ন পাউন্ড)। যা ১৪ দিনেরও কম সময় আগের ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার থেকে কম।

চলতি সপ্তাহে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নামে। প্রযুক্তি খাতের শেয়ারগুলোর ব্যাপক দরপতনের প্রভাব পড়ে স্পেসএক্স এবং টেসলার শেয়ারেও।

এই ক্ষতি সত্ত্বেও, মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবেই রয়েছেন এবং তার সম্পদ এখনো তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি।

রকেট, স্যাটেলাইট ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এ কোম্পানির শেয়ার পুঁজিবাজারে আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলারের বেশি সম্পদের মালিক হওয়ার গৌরব অর্জন করেন।

এই ব্লকবাস্টার ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও)-এর মূল্য শেয়ার প্রতি ১৩৫ ডলার নির্ধারণ করা হয়েছিল এবং লেনদেন শুরু হলে এর দাম দাঁড়ায় ১৫০ ডলার।

এই আত্মপ্রকাশের ফলে রকেট ও স্যাটেলাইট জায়ান্টটির বাজারমূল্য দাঁড়ায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলারেরও বেশি। যেহেতু মাস্ক স্পেসএক্স-এর প্রায় ৪২ শতাংশ শেয়ারের মালিক, তাই এই তালিকাভুক্তির ফলে তার কাগুজে সম্পদের পরিমাণ তাৎক্ষণিকভাবে এক ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে যায়।

সূত্র: বিবিসি


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
আজ শুরু হলো বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ

আজ শুরু হলো বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ

ad300