ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাসস্ট্যান্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ আ. লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: জি এম কাদের দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরানের সেনাবাহিনী ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’ শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মাঠে ফেভারিট স্পেনের সামনে নবাগত কেপ ভার্দে তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের নতুন অর্থবছরে জবির রাজস্ব বাজেট ১৮৬ কোটি ৬০ লাখ টাকা শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব চিঠি পেয়েও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে সাইবার হামলার শিকার ইরানের ৪ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা

জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা ছবির ক্যাপশন:

ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা।

ইসরাইলের স্থানীয় সময় আজ রাতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের প্রভাব ও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কিছু সামরিক বিশ্লেষকের মতে, সম্ভাব্য এই চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরাইলের হামলা ও অভিযানের ক্ষেত্রে তেল আবিবকে বড় ধরনের ছাড় দিতে হতে পারে-এমন একটি আশঙ্কা ও ভয় তৈরি হয়েছে। তবে ইসরাইল এখনো দুটি ফ্রন্টকে (ইরান ও লেবানন) আলাদা রাখার পক্ষেই অবস্থান বজায় রেখেছে।

হামলার তীব্রতা ও রাজনৈতিক চাপ

হিসাব অনুযায়ী, কেবল গত রাতেই লেবাননের অভ্যন্তরে ৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরাইলি সেনাবাহিনী। এর ফলে গত এক সপ্তাহে দেশটিতে মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪০০টিতে।

ধারণা করা হচ্ছে, চুক্তির কারণে পথ বন্ধ হয়ে যাওয়ার আগে ইসরাইল যতটা সম্ভব সামরিক সুবিধা তুলে নেওয়ার চেষ্টা করছে।

এই যুদ্ধ পরিস্থিতি ইসরাইলের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্কের মূল বিষয়ে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি দলই ফায়দা তোলার চেষ্টা করছে। ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের কাছ থেকেও সরকারের সমালোচনা করে এমন বক্তব্য শোনা গেছে।

উত্তরাঞ্চলের বাসিন্দাদের ক্ষোভ

একই সঙ্গে ইসরাইলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছে বর্তমান সরকার। সেখানকার নাগরিকরা মনে করছেন, সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উত্তর ইসরাইলের বাসিন্দারা জানিয়েছেন কেবল গত রাতেই তাদের অন্তত ১৬ বার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে।

সূত্র: আল-জাজিরা


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
ইরানের আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বাহরাইনে গ্রেপ্

ইরানের আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে বাহরাইনে গ্রেপ্

ad300