ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাসস্ট্যান্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ আ. লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: জি এম কাদের দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরানের সেনাবাহিনী ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’ শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মাঠে ফেভারিট স্পেনের সামনে নবাগত কেপ ভার্দে তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের নতুন অর্থবছরে জবির রাজস্ব বাজেট ১৮৬ কোটি ৬০ লাখ টাকা শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব চিঠি পেয়েও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে সাইবার হামলার শিকার ইরানের ৪ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

ফেভারিট স্পেনের সামনে নবাগত কেপ ভার্দে

ফেভারিট স্পেনের সামনে নবাগত কেপ ভার্দে ছবির ক্যাপশন: সংগৃহীত
অপেক্ষার প্রহর শেষ হচ্ছে স্প্যানিশ ফুটবলপ্রেমীদের। বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেন অবশেষে মাঠে নামছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এর উদ্বোধনী ম্যাচে আজ রাত ১০টায় আটালান্টা স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দের। 

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো জায়গা করে নেওয়া কেপ ভার্দেও প্রস্তুত জায়ান্ট টিমের বিপক্ষে পরীক্ষা দিতে। কাগজে-কলমে এই ম্যাচটি চলতি বিশ্বকাপের অন্যতম বড় একটি ‘মিসম্যাচ’ বা অসম লড়াই হিসেবে বিবেচিত হলেও, মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটাই উপহার দিতে চায় স্প্যানিশরা। প্রথম ম্যাচেই বড় চমক দেখাতে মরিয়া আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি। ফুটবল ইতিহাসে এর আগে এই দুদল কখনো একে অপরের মুখোমুখি হয়নি।

লুইস দে লা ফুয়েন্তের অধীনে থাকা ‘লা রোজা’রা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতা স্পেনকে এই বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা অবশ্য তাদের গত তিনটি বিশ্বকাপে (২০১৪, ২০১৮ ও ২০২২) নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। এর মধ্যে একবার গ্রুপ পর্ব এবং দুবার শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল তাদের।
তাই এবার শুরু থেকেই কোনো ধরনের ভুল করতে রাজি নয় দে লা ফুয়েন্তের শিষ্যরা। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে পেরুর বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় এবং টানা ১০ ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড নিয়ে তারা মাঠে নামবে।

অন্যদিকে, আফ্রিকার ছোট দেশ কেপ ভার্দের জন্য আজকের ম্যাচটি হতে যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত। শক্তিশালী ক্যামেরুনকে পেছনে ফেলে বাছাইপর্বের বাধা পার করে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। কোচ পেদ্রো লেইটাও ব্রিটো বুবিস্তার অধীনে ‘ব্লু শার্কস’খ্যাত দলটি শেষ তিনটি ম্যাচে টানা জয় তুলে নিয়ে দারুণ ছন্দে রয়েছে। মে মাসের শেষে সার্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর, গত ৬ জুন বারমুডাকেও ৩-০ ব্যবধানে হারিয়ে তারা বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে।

যদিও গ্রুপ ‘এইচ’-এ সৌদি আরব ও উরুগুয়ের মতো অভিজ্ঞ প্রতিপক্ষ রয়েছে, তবু কেপ ভার্দের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বের দ্বিতীয় বা তৃতীয় স্থান অর্জন করে পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকা।

স্পেন শিবিরের জন্য বড় স্বস্তির খবর হলো, ইনজুরি কাটিয়ে পুরোদমে অনুশীলনে ফিরেছেন দুই তারকা উইঙ্গার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। তবে টুর্নামেন্টের দীর্ঘ পথ বিবেচনায় কোচ দে লা ফুয়েন্তো হয়তো এই ম্যাচে তাদের শুরুর একাদশে রেখে কোনো ঝুঁকি নেবেন না। সেক্ষেত্রে বিকল্প হিসেবে আক্রমণভাগে ফেরান তোরেস এবং আলেক্স বায়েনার সঙ্গে দেখা যেতে পারে মিকেল ওয়ারজাবালকে। মাঝমাঠের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইজ।

অন্যদিকে, কেপ ভার্দে শিবিরে কোনো ইনজুরি সমস্যা নেই। সম্পূর্ণ ফিট দল নিয়ে তারা স্পেনের রক্ষণভাগকে পরীক্ষায় ফেলতে প্রস্তুত। দলের আক্রমণভাগের মূল ভরসা ৩৬ বছর বয়সি অভিজ্ঞ স্ট্রাইকার রায়ান মেন্দেস, যিনি দেশের হয়ে সর্বোচ্চ ২২টি গোল করেছেন। এছাড়া রক্ষণভাগে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের তারকা ডিফেন্ডার লোগান কোস্তা স্পেনের আক্রমণ রুখে দেওয়ার মূল দায়িত্ব পালন করবেন।

তবে কেপ ভার্দে যদি তাদের সাম্প্রতিক চমৎকার ফর্ম ধরে রেখে রক্ষণভাগ নিটোল রাখতে পারে, তবে স্পেনের জন্য গোল পাওয়া কঠিন হতে পারে। আজ একটি উপভোগ্য এবং রোমাঞ্চকর ফুটবল লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন আটলান্টার দর্শকরা।

নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস

ad300