ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরু কোরবানির দাবিতে পশ্চিমবঙ্গে হিন্দুদের বিক্ষোভ, বিরোধিতায় আলেমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই হুমকি: ন্যান্সি হবিগঞ্জে চা বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঈদের দিনসহ আগামী পাঁচদিনই থাকতে পারে বৃষ্টি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ কোরবানির চামড়া ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সাক্ষাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন হাম ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু টিকটক করতে গিয়ে চুলার আগুনে মুহূর্তেই ছাই বসতঘর তাপমাত্রার চেয়েও অনুভূত গরম বেশি, থাকতে পারে আরও ১০ দিন কক্সবাজারে এগোচ্ছে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ, বাড়বে ইন্টারনেট সক্ষমতা বায়তুল মোকাররমে ঈদের জামাতের ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর সোমবার থেকে ৫ জোড়া বিশেষ ট্রেন চলবে, যুক্ত হবে ৫১ কোচ আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আসিফের বিস্ফোরক মন্তব্য হামে ঝরল আরও ১৩ শিশুর প্রাণ, মৃত্যু ৫০০ ছাড়াল

কিশোর গ্যাংয়ের গুলিতে আহত পোশাক ব্যবসায়ীর মৃত্যু

কিশোর গ্যাংয়ের গুলিতে আহত পোশাক ব্যবসায়ীর মৃত্যু ছবির ক্যাপশন:

রাজধানীর লালবাগে কিশোর গ্যাংয়ের গুলিতে গুরুতর আহত অনলাইন পোশাক ব্যবসায়ী মোহাম্মদ রাফি হোসেন (২৬) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান।

এর আগে গত ১৪ মে রাতে লালবাগের শহীদ নগর এলাকায় এই গুলির ঘটনা ঘটে। নিহত রাফি চকবাজার পোস্তার হাজী রহিম বক্স লেনের মো. তাজ উদ্দিনের ছেলে। তিনি বর্তমানে লালবাগের আরএনডি রোডে থাকতেন এবং অনলাইনে ব্যবসা করতেন।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন বসাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যেই রাফিকে গুলি করা হয়েছিল। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র ও নিহত রাফির বন্ধু সজিব জানান, গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শহীদ নগরের ৩ নম্বর গলিতে ইমন, শাহাবুদ্দিন, মিন্টু, রেজাউলসহ ৭/৮ জন সন্ত্রাসী আকস্মিক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে সজিবের কাছে ‘শাহিন’ নামে এক যুবকের খোঁজ জানতে চায়। সজিব তাকে চেনে না বলতেই সন্ত্রাসীরা তাকে মারধর শুরু করে।

খবর পেয়ে রাফি ঘটনাস্থলে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে। এতে একটি গুলি রাফির ডান পাঁজর ভেদ করে ভেতরে ঢুকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওই রাতেই ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

এলাকাবাসীর অভিযোগ, এই নৃশংস হামলার পেছনে জড়িতরা এলাকায় চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং মাদক কারবারি হিসেবে পরিচিত। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

ad300