ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ৩১ রুমের মালামাল

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ৩১ রুমের মালামাল ছবির ক্যাপশন:
গাজীপুরের টঙ্গীতে দুটি বাড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩১টি রুমের মালামাল। বুধবার সকালে টঙ্গী দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া ও মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকাল পৌনে ৬টার দিকে মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকার বাহার উদ্দিনের বস্তিঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ৩০টি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল সাড়ে ৫টার দিকে টঙ্গী দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া রোডের চারতলা বিশিষ্ট একটি বাড়ির দ্বিতীয় তলায় একটি ইউনিটে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট পৃথক দুটি স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুদাফা এলাকার একটি বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুর এলাকার বহুতল ভবনের একটি কক্ষের আসবাবপত্র আগুনে পুড়ে গেছে। আরিচপুর এলাকায় বহুতল ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ এবং মুদাফা এলাকার বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স