ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

মালয়েশিয়াকে বাংলাদেশের হোয়াইটওয়াশ

মালয়েশিয়াকে বাংলাদেশের হোয়াইটওয়াশ ছবির ক্যাপশন: সংগৃহীত
মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আধিপত্য দেখিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। দ্বিতীয় ম্যাচে জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০৬ রানের লক্ষ্য মাত্র ৭.৪ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। ২১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে ৭টি ছক্কা হাঁকান জিসান।

মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল মালয়েশিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় তারা।

তৃতীয় উইকেটে দুজনের ৫৮ রানের জুটি দলকে লড়াইয়ের অবস্থানে নেয়। ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে আউট হন। অধিনায়ক আজিজ ৫২ বলে করেন ৪০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া।

বাংলাদেশের হয়ে আবু হায়দার রনি দুটি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম একটি করে উইকেট নেন।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন জিসান। জাওয়াদ আবরারও ঝড়ো শুরু এনে দেন। তবে দ্বিতীয় ওভারে ৮ বলে ২৩ রান করে আউট হন তিনি। একই ওভারে ৩ বলে ৪ রান করে ফেরেন আরিফুল ইসলাম।

দুই উইকেট হারিয়েও থামেনি জিসানের তাণ্ডব। সাব্বির রহমানকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তিনি। সাব্বির ৮ বলে ১২ রান করে আউট হওয়ার পর শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে ম্যাচ শেষ করেন জিসান। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। শামীম অপরাজিত ছিলেন ৬ বলে ৮ রানে।

মালয়েশিয়ার হয়ে আরিফউল্লাহ দুটি এবং প্রশান্ত মাধুকা একটি উইকেট নেন

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি

ad300