ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের হাতে তুলে দেওয়ার পায়তারা হচ্ছে: নাহিদ ঋণনির্ভর উচ্চাভিলাষী বাজেট অর্থনৈতিক সংকট বৃদ্ধি করবে: খেলাফত মজলিস পার্লামেন্ট থেকে সচিবালয়, সব জায়গায় হুতুমপেঁচা বসেছে: নাসীরউদ্দীন পাটোয়ারী আ. লীগের ছিল বঙ্গবন্ধু, এ সরকারের কার্ডবন্ধু: রাশেদ প্রধান ভারতে বিমান বাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ ১১০ বছর আগে বিশ্ব পেয়েছিল প্রথম বিলিয়নিয়ার, কে তিনি? স্পেসএক্স-এর ইতিহাসের ৫ মাইলফলক: প্রথম উৎক্ষেপণ থেকে স্টারশিপ মেগারকেট বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে বাড়ছে প্রাণহানি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত হরমুজ প্রণালি ইরানের দৃঢ় নিয়ন্ত্রণে: কমান্ডার সায়ারি মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ মে মাসে সড়কে নিহত ৬২২ জন: যাত্রী কল্যাণ সমিতি সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন, পুলিশের বিবৃতি বিশ্বজুড়ে হঠাৎ ফেসবুকে বিভ্রাট আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল করা অন্যায্য: ইসলামী আন্দোলন পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, সন্ধায় মিছিল করবে জামায়াত বৈদ্যুতিক গাড়িতে বড় ছাড়ের প্রস্তাব

রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখার দাবি

রাত ১০টা পর্যন্ত দোকান-শপিংমল খোলা রাখার দাবি ছবির ক্যাপশন: সংগৃহীত

দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।


সংগঠনটির দাবি, বর্তমান সময়ে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখার কারণে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতেও।

সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে সংগঠনের পক্ষে বলা হয়, শহর, মফস্বল ও গ্রামাঞ্চলের অসংখ্য দোকান, মার্কেট ও শপিংমলকে কেন্দ্র করে লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু ব্যবসায়িক ব্যয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি এবং কর্মচারীদের বেতন-ভাতা ক্রমাগত বাড়তে থাকায় ব্যবসায়ীরা চরম সংকটে রয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, অনেক ক্রেতা কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় কেনাকাটা করতে পারেন না। তারা বিকাল বা সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ না থাকলে ব্যবসায়ীরা প্রত্যাশিত বিক্রি থেকে বঞ্চিত হন। এতে ব্যবসার পরিমাণ কমে যায়, কর্মসংস্থান হুমকির মুখে পড়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়।

এ অবস্থায় দেশের অর্থনীতি সচল রাখা, ব্যবসায়ীদের জীবিকা রক্ষা এবং সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতিদিন দুপুর ১২টা অথবা সরকারের উপযুক্ত মনে হওয়া কোনো সময় থেকে রাত ১০টা পর্যন্ত দেশের সব দোকান, শপিংমল, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমোদন দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ব্যবসায়ী নেতারা দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং সাধারণ মানুষ সুবিধাজনক সময়ে কেনাকাটার সুযোগ পাবেন। অন্যথায় বিপুলসংখ্যক ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ী আর্থিক সংকটে পড়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হতে পারেন, যার নেতিবাচক প্রভাব জাতীয় অর্থনীতির ওপর পড়বে।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স