ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পানি সম্পদ মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিস আওয়ামীলীগের এজেন্ট হয়ে কাজ করছিলো: রাশেদ খাঁন আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কৌশলগত রূপকল্প: "Science to Economy" জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করা উচিত: মির্জা ফখরুল বিশ্ববাজারে কমলো জ্বালানী তেলের দাম অবস্থান প্রত্যাহারের কথা জানালো ককরোচ জনতা পার্টি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবারের আসর লক্ষীপুর জেলায় ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসু’র পদত্যাগ ককরোচ’দের আন্দোলনের চাপে ভারতের শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ শিক্ষামন্ত্রীকে অন্য মন্ত্রণালয়ে সরানো গ্রহণযোগ্য হবে না: রাহুল গান্ধী ল্যাপটপ ব্যাবহারে পাচঁটি গুরুত্বপূর্ণ টিপস সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কোনো মামলা থাকলে খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই: পর্যটন মন্ত্রী আফরোজা খানম টানা বৃষ্টিতে সবজির বাজারে আ/গুন টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন মেডিকেল শিক্ষার্থীদের পাশে আছি: নেহা কক্কর গ্যাস সংকটে পড়েছে ঢাকা, স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না: ককরোচ পার্টি’র প্রতিষ্ঠাতা

চট্টগ্রামে টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে রেললাইন, রেল চলাচল ব্যাহত

চট্টগ্রামে টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে রেললাইন, রেল চলাচল ব্যাহত ছবির ক্যাপশন:
চট্টগ্রামে টানা ভারি বর্ষণে তলিয়ে গেছে রেললাইন। এক ঘণ্টা আটকে ছিল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। পরে পানি সরে গেলে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

মঙ্গলবার রেলওয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস বেলা ১১টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছায়। এরপর বেলা ১২টা ১০ মিনিটের দিকে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি থেমে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বেলা ১টার দিকে পানি কিছুটা নেমে গেলে ট্রেনটি আবার কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

তিনি বলেন, ভারি বর্ষণের কারণে কক্সবাজার রুটের লোহাগাড়া ও চকরিয়া এলাকায় রেললাইনের ওপর গাছ পড়ে। সেগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ।

রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) তারেক মুহাম্মদ ইমরান বলেন, ষোলশহর এলাকায় ভারি বর্ষণের পানির চাপে একটি সেতুর পাশের সাইডওয়ালের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঢাকা ও সিলেট রুটসহ অন্য কোনো লাইনে ট্রেন চলাচলে সমস্যা হয়নি। নির্ধারিত সময়েই ট্রেনগুলো চলাচল করছে।

মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরে ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত। অতিবৃষ্টির কারণে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচলেও বিঘ্ন ঘটেছে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল

ad300