সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে একজন আহত হয়েছেন।
সোমবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।
ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় এ বিস্ফোরণ হয়।
এ সময় সমাবেশমঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতারা ছিলেন।
এর প্রতিবাদে তাৎক্ষণিক এনসিপির নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল বের করেছেন।
এসএএস