ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাসস্ট্যান্ড সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ আ. লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়: জি এম কাদের দূরত্ব ও সময় কমাতে ঢাকা-কুমিল্লা রেলওয়েতে হচ্ছে কর্ডলাইন আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা: ইরানের সেনাবাহিনী ডিসেম্বরে আসছে রাফী-নিশোর ‘সুড়ঙ্গ ২’ শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মাঠে ফেভারিট স্পেনের সামনে নবাগত কেপ ভার্দে তিউনিসিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের নতুন অর্থবছরে জবির রাজস্ব বাজেট ১৮৬ কোটি ৬০ লাখ টাকা শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব চিঠি পেয়েও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা প্রকাশ পেল হৈমন্তী রক্ষিতের দুই গান ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে সাইবার হামলার শিকার ইরানের ৪ ব্যাংক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার বাজেট ঘোষণার পর একটি পণ্যেরও দাম বাড়েনি: প্রধানমন্ত্রী জরুরি বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা আবু সাঈদ হত্যায় দুই পুলিশের মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ মিডিয়া এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ‘ইরানের সর্বোচ্চ নেতার কাছে আত্মসমর্পণ করছেন ট্রাম্প’

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ছবির ক্যাপশন: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার দুপুরে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এর আগে এ বছরের ৮ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়েছে, বেনজীর আহমেদ তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তাঁর নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।


নিউজটি আপডেট করেছেন : সিকান্দার আবু সাইম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

ad300