ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমির দেড় দশক পূর্তি অনুষ্ঠান উদযাপিত দিন গোনা ছাড়া আমার আর কিছু করার নেই: বিদ্যুৎমন্ত্রী নতুন করে এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে: জ্বালানিমন্ত্রী প্রায় দুই যুগ পর ইরাক থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন থেকে সবার দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইসরাইল: এরদোয়ান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দিতে জরুরি বৈঠকে বিএনপি প্রশাসনের প্রতিটি জায়গায় জামায়াত-আ.লীগ: পাপিয়া গণতন্ত্র টেকসই করতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন: ‎পানিসম্পদ মন্ত্রী দলের অনুগতদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দিচ্ছে বিএনপি ত্রিশ বছর পর শাবনূরকে নিয়ে ভিন্ন কথা বলছেন সালমান শাহের মা অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে হাসান মাসুদের যতো কথা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে বিশ্ব ভুলবশত নিজেদের সরঞ্জাম ধ্বংস করল ইসরাইল শেখ মুজিবের সহধর্মিণীর নামে হওয়ায় স্কুল সরকারি, ১৬ শিক্ষক ৩ পাস ১২ফেল সাকিব আল হাসান নষ্ট, পচে যাওয়া মানুষ: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ায় ইবিতে বিক্ষোভ নতুন নিয়মে আসছে ইউটিউব থেকে আয় এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ সহাবস্থানের সিদ্ধান্ত নিয়ে ঢাকা আলিয়ায় ছাত্রদল-শিবির সমঝোতা

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা

ওভেন ওনার কাছে কে চেয়েছে, পার্থকে বিরোধীদলীয় নেতা ছবির ক্যাপশন:

বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ জামায়াতের এক সংসদ সদস্যকে মাইক্রোওয়েভ ওভেন দিতে চেয়েছেন। বিষয়টির প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, মাইক্রোওয়েভ ওভেন উনার (আন্দালিভ রহমান পার্থ) কাছে কে চেয়েছে। আমি মনে করি উনি একজন বিজ্ঞ সংসদ সদস্য। আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।

পরে বিষয়টি নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, এটা নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে কথা বলেন তারা।

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, মাননীয় সদস্য (পার্থ) পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, আপনি (স্পিকার) তো প্রথমেই নাকচ করেছেন যে এটা পয়েন্ট অব অর্ডারের বিষয় না। দুই নম্বর, একজন সদস্য ((জামায়াত নেতা মজিবুর রহমান) তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন। আপনি (স্পিকার) রাইটলি বলেছেন যে এটা হাউজে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো। কিন্তু তিনি (পার্থ) এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি-বাড়ি সব নিয়ে আসলেন।

তিনি বলেন, আমি মনে করি উনি (পার্থ) একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান। আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেবো। উনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দেবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতা এমন হওয়া উচিত যে এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারও সম্মানে আমরা আঘাত করবো না।

ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, আমি আশা করবো যে আমরা সবাই আগামীতে এগুলোর প্রতি আরও যত্নশীল হবো।

এ বিষয়ে স্পিকার বলেন, বিরোধী দলের নেতা এটা নিয়ে কোনো বিতর্ক হোক এটা আমি চাই না। আপনি অন্য কোনো বিষয়ে বললে বলেন। এটা সম্পর্কে আর শুনতে চাই না। আরেকটি কথা আমি বলি আপনাদের। যেভাবে আপনি (পার্থ) একজন সদস্যকে অফার করেছেন তাকে (ওভেন) দেবেন। এটাও তার জন্য একটি অসম্মানজনক মনে হতে পারে। উনি নিজের জন্য চাননি।

আন্দালিভ রহমান পার্থর বক্তব্যের পর এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য দেওয়ার আগে স্পিকার বিষয়টি নিয়ে রুলিং দেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ